
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
তারিখ: ১৪/০৫/২০২৬ ইং
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার লাছুখাল নিবাসী মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসু মিয়ার সুযোগ্য সন্তান মোঃ মিন্টু মিয়া আজ রাত আনুমানিক ৪ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানাযার নামাজ আজ দুপুর ২ ঘটিকায় লাছুখাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মোঃ মিন্টু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের নিকট দোয়া করা হয়, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।
সংবাদদাতা:
মোঃ জাকির হোসেন
স্টাফ রিপোর্টার, মুক্তিযুদ্ধের চেতনা টিভি
সিলেট কোম্পানীগঞ্জ ।