
মানিকগঞ্জ প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) দুপুর বেলা জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।এই সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ, উপদেষ্টা মনিরুল ইসলাম মিহির, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।