
কমল হোসেন,আএাই উপজেলা প্রতিনিধি. বৃহস্পতিবার (১৪মে) নওগাঁর আএাই উপজেলার চলতি বছরের বোরো মৌসুমে খাদ্যশস্য সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে, আজ সকাল সাড়ে এগরোটায়(১১:৩০) উপজেলার খাদ্যগুদাম ( এল এস ডি) সামনে ফিতা কেটে এই কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ -৬ আএাই - রানীনগর) আসনের সাংসদ সদস্য (এম পি) এস এম রেজাউল ইসলাম রেজু , উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আএাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান এবং উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আএাই উপজেলার কৃষিবিদ কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপস্থিত ছিলেন আএাই উপজেলার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল করিম, এবং আএাই উপজেলার প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ|অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আএাই উপজেলার খাদ্যগুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা উওম কুমার, উপস্থিত ছিলেন আএাই উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামসুন্নাহার, আরো উপস্থিত ছিলেন আএাই উপজেলার বি এন পির সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল চকলেট, সহ সভাপতি সাইফুল জামান মৃধা ও বি এন পির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা,উপজেলার খাদ্য বিভাগ সুএে জানা যায়, চলতি বছরের মৌসুমে আএাই উপজেলার নিদিষ্ট লক্ষ অনুয়ায়ী খাদ্য সংগ্রহ করা হবে, ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯৫৫ মন মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের মাঝে আ্যপসের মাধ্যমে ও চুক্তিবদ্ধ মিলারদের কাছে থেকে ৪৯ টাকা কেজি দরে ১৬৪ টন মেট্রিক চাল, ৭হাজার ১০০ মেট্রিক টন গম ৪৯ টাকা কেজি দরে নেওয়া হবে, এই খাদ্যশস্য সংগ্রহ আগামী ৩১ই অগাস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, গ্রামীন অর্থনীতি শক্তিশালী করতে, উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, দেশের কৃষকদের ফসলের ন্যায্যমুল্য নিশ্চিত করতে সরকার ডিজিটাল পদ্ধতিতে আ্যপসের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করছে এবং প্রকৃত কৃষকরা মধ্যস্বত্বভোগী ব্যতিত কৃষক সরাসরি সরকারী গুদামঘরে তাদের আর্জিত ফসল বিক্রি করতে পারছেন | এতে দেশের কৃষকরা লাভবান হতে পারবে এবং গ্রামীন অর্থনীতি সমৃদ্ধি হবে |