
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে মোটরসাইকেলে মাদক বহনের সময় এক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়, ২৫ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে কসবা থানা পুলিশের একটি দল বায়েক ইউনিয়নের চারুয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হলে সেখান থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মোঃ জামশেদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত জামশেদের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়নপুর এলাকার বাসিন্দা।উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় কসবা থানায় নতুন করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।