
মো:ফজলুল হক নয়ন.
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে দেশীয় পণ্য উৎপাদন ও বাজারজাতে নিবেদিত উদ্যোক্তাদের নিয়ে ময়মনসিংহে শুরু হলো “রিলাই বানিজ্য মেলা–২০২৬”।ময়মনসিংহ নগরীর জয়নাল আবদিন পার্কের বৈশাখী মঞ্চে মেলা আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি ১৪৮- ময়মনসিংহ-৩ (গৌরীপুর); মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ, মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ সহ বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল হতে আগত উদ্যোক্তাগণ।