
মোঃমোস্তাফিজুর রহমান,পীরগঞ্জ( ঠাকুরগাঁও). ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নপ্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। পীরগন্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার । এ সময় তিনি বলেন খেলাধুলা শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । তাছাড়া বর্তমান প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন । বলেন এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা , নেতৃত্ব ও ভ্রাতিত্ববোধ গড়ে তুলে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশুনা করার পাশাপাশি খেলাধুলায় নিয়োজিত থাকা প্রয়োজন । ফুটবল উদ্বোধনী টুর্নামেন্টে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রাহিম উদ্দীন, সহকারি শিক্ষা অফিসার , বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী , বিএনপি'র নেতৃবৃন্দ , গনমাধ্যাম কর্মী সহ খেলাপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন ।