
মোঃমোস্তাফিজুর রহমান,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা, সন্ত্রাস , নাশকতা ও উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সন্পাদক জিয়াউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এন এম ইশফাকুল কবির, উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়সা আক্তার , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা ইয়াসমিন , উপজেলা জামায়াতে আমির বাবুল আহম্মেদ, ডা: ওয়ারিশ ইজদানি, পীরগঞ্জ থানার এসআই আঃ হাকিম , পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজালাল সাজু , পীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক খন্দকার শাফি বাড়ি প্রমুখ । আয়োজিত সভায় বর্ডারগাড (বিজিবি ), ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, কাজি, শ্রমিক নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও অনান্য পেশাজীবির লোকজন উপস্থিত ছিলেন।