
মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আইরমাড়া গ্রাম থেকে আইরিন (১৪) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজ আইরিন ওই গ্রামের আশিকুর রহমান খানের মেয়ে।পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই আইরিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। এতে পরিবারটির সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।নিখোঁজ কিশোরীর মা জান্নাতুল একটি লিখিত অভিযোগে দাবি করেছেন, পার্শ্ববর্তী এলাকার রিয়াদ নামে এক যুবক জোরপূর্বক তার মেয়েকে তুলে নিয়ে গেছে। অভিযোগের পর ঘটনাটি নতুন মোড় নিয়েছে এবং পরিবার বিষয়টিকে অপহরণ হিসেবে দেখছে।তবে স্থানীয়দের একাংশের ধারণা, ঘটনাটি প্রেমঘটিতও হতে পারে। যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।এদিকে কিশোরী আইরিনের সন্ধান পেলে নিকটস্থ থানায় দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।