
মো:ফজলুর হক নয়ন, ফুলপুর ময়মনসিংহ.
সোমবার (২০ এপ্রিল)সকাল১১টায় ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির (এপ্রিল/২৬) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির মূখ্য উপদেষ্টা মুফতি মুহাম্মদুল্লাহ এমপি । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর থানার ওসি মোঃ রাশেদুল হাসান, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান সহ কমিটির অপরাপর সদস্যবৃন্দ। শিশুদের হাম, সাপ ও কুকুরের ভ্যাকসিন, ছিঁচকে চুরি, বাস স্ট্যান্ড রাস্তার পাশে গোশতের দোকান, যানযট ,মাদক,ইভটিজিং, এবং তারাকান্দার মত ফুলপুরেও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় ওইসব বিষয়ে সতর্ক থাকা সহ বিস্তারিত আলোচনা করা হয়। ফুলপুর উপজেলায় ২৯টি ইটভাটার মধ্যে২৮টি ভাটাই অবৈধ। ইটভাটাগুলোর বিষয়ে ব্যবস্হা নেয়ার জন্য গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সভায় অধিকাংশ সদস্য তাদের নিজ নিজ বক্তব্যে ফুলপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো বলে অভিমত ব্যক্ত করেন।