
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.
ব্রাহ্মণবাড়িয়ায় ছয় বছরের শিশু নিশাতের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হওয়া চাঞ্চল্যের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।র্যাব-৯, পিবিআই এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য অর্জিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত প্রধান আসামিকে আটক করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পরপরই আসামি আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করতে থাকে। তবে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান চালানো হয়।অভিযানে তাকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।নির্মম এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পুরো ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে এবং খুব শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।