
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাতের নীরবতা ভেঙে পুলিশের অভিযানে ধরা পড়লো একটি সিএনজি, যার ভেতরে লুকিয়ে ছিল ভয়ংকর মাদক চালান (৭ এপ্রিল) রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল হরষপুর ইউনিয়নের বাগদিয়া (আমতলী) এলাকায় অভিযান চালিয়ে। সন্দেহভাজন একটি সিএনজি থামিয়ে তল্লাশি করলে বেরিয়ে আসে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট।এ সময় সিএনজিতে থাকা মোহাম্মদ আদেল (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকার বাসিন্দা।পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।