
মো:ফজলুল হক নয়ন.
৬/০৪/২০২৬ময়মনসিংহে এক সরকারি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর উপস্থিতিকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক।অনুষ্ঠানে দায়িত্বরত কিছু শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপস্থিত সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন।সাংবাদিকদের অভিযোগ,অনুষ্ঠানস্থলে দায়িত্ব পালনকালে তারা বাধার সম্মুখীন হন এবং কয়েকজন শিক্ষকের পক্ষ থেকে অমার্জিত আচরণ করা হয়।এতে পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে এবং সম্মানহানির শিকার হন তারা।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি মুহূর্তেই উত্তেজনার সৃষ্টি করে এবং পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্টরা চেষ্টা চালালেও সাংবাদিকদের একাংশ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।তবে সাংবাদিক মহলে এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।সাংবাদিকরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।