
ঈমাম হোসেন শরীফ.
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ওসি(তদন্ত) গুলজার আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ যোবায়ের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আবদুল বারী, যুদ্ধকালীন থানা কমান্ডার আবু তাহের, মুক্তিযোদ্ধা আলী হোসেন মোল্লা, দেলোয়ার হোসেন, মুকবুল আহমেদ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুনুর রশীদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সিনিয়র সহ সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সেক্র রােটারি বেলাল হোসাইন, এনসিপির উপজেলা যুগ্ন সমন্বয়কারী মামুনুর রশীদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরআগে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুচনা, চৌদ্দগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দুপুরে ধর্মীয় উপাসনলায়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকেলে প্রদর্শনী ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনী করা হয়।