
স্টাফ রিপোর্টার,মোহাম্মদ চানমিয়া শিকদার.
গোপালগঞ্জ সদর থানার অন্তর্গত পাইককান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত জেরে চাচা মান্নান শেখকে কুপিয়ে মারাত্মক যখন করেছে ভাতিজারা। চাচতো বোন দৌড়ে এলে তাকেও পিটিয়ে মারাত্মক জখম করে চাচাতো ভাইয়েরা । মামলার বিবরণ ও এলাকাবাসীর সূত্র থেকে জানা যায় বেশ কিছুদিন ধরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখের সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে আপন ভাতিজা মহাব্বাত শেখ ও তিতাস শেখের সাথে বিরোধ চলছিল ।এই প্রেক্ষাপটে মহব্বত শেখ ও তিতার শেখ তার চাচা আব্দুল মান্নান শেখকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি ধামকি অশ্লীল গালিগালাজ এবং অপমানজনিত কথাবার্তা বলতো । গত ২৪/৩/২৬ উক্ত জমি জমা বিষয়ক কথা কাটাকাটির জেরে মহব্বত শেখ ও তিতাস সেখ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চাচা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখের উপরে অতর্কিত হামলা করে এবং মারাত্মকভাবে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে আহত করে । পিতার এমন দৃশ্য সইতে না পেরে আব্দুল মান্নান শেখের মেয়ে পিতাকে বাঁচাতে দৌড়ে এলে চাচাতো ভাই মহাব্বত শেখ ও তিতাস শেখ চাচাতো বোন তাজিদাকে মারাত্মক ভাবে পিটিয়ে মারাত্মক আহত করে । মহব্বত শেখ ও তিতাস শেখ চাচার মৃত্যু নিশ্চিত করে উক্ত স্থান ত্যাগ করে । এলাকাবাসীর প্রচেষ্টায় তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ সজ্জা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । গণ্যমান্য ব্যক্তিবর্গের ভাষামতে যেটা জানতে পারা যায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ একজন সহজ সরল প্রকৃতির মানুষ এবং প্রাচীন বয়স্ক মুরুব্বী। তার সাথে এমন নেককার জনক ঘটনা এলাকাবাসীর বাসীকে ভাবিয়া তুলেছে। সেই সাথে এলাকায় একপ্রকার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । বিশেষ তথ্য সূত্রের বরাত দিয়ে জানা যায় মহব্বত শেখ একজন ভয়ংকর প্রকৃতির মানুষ শুধু তাই নয় এর আগেও তিনি চাচাতো বোনকে পিটিয়ে মারাত্মক জখম করে কারাগারে ছিলেন । কারাগার থেকে জামিন এসে আরেক ভাই তিতাস শেখকে সাথে নিয়ে পুনরায় চাচা বীর মুক্তিযোদ্ধা মান্নান শেখ ও তার মেয়ের উপরে এমন জঘন্যতম হামলা করে । এলাকাবাসী জানায় মহব্বত শেখ বিভিন্ন সময় নিজেকে এস এস এফ সদস্য ও কখনো কখনো পুলিশের বড় অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন সময় এলাকায় ক্ষমতার দাপট বিস্তার করতেন । এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানা যায় ।