
বীর মুক্তিযোদ্ধা মোঃআজহার হোসেন.
মানিকগঞ্জে শহীদ মিরাজ- তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো সবচেয়ে বড় পবিত্র ঈদুল ফিতরের জামাত। হাজারো মুসল্লিদের পবিত্র ঈদুল ফিতরের নামাজের আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করে মানিকগঞ্জ পৌরসভা প্রশাসন। ২১শে মার্চ ২০২৬ ইং শনিবার সকাল ৮টায় শুরু হয় মুসল্লিদের পবিত্র ঈদুল ফিতরের নামাজ।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল প্রান্তের মুসলিম উম্মাহকে আত্মশুদ্ধি ও সংযমের আদর্শে মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।নির্ধারিত সময়ের আগেই পূর্ণ হয়ে যায় মুসল্লিদের নামাজের জায়গা। সুষ্ঠু এবং নিরাপত্তার ব্যবস্থাপনার জন্য পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। মহিলাদের জন্য আলাদা জামায়াতের ব্যবস্থা করা হয়। পবিত্র ঈদুল ফিতরের জামাতে—জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ,পুলিশ সুপার, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা,শিশু, তরুণ, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদুল ফিতরের নামাজের অংশগ্রহণ করেন। নামাজ শেষে দোয়া ও মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে মুনাজাত করা হয় সবশেষে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।পবিত্র ঈদুল ফিতরের ঈদের মাঠে খুশিতে কোলাকুলির মধ্যে দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয় মুসল্লিরা।