
চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি,ঈমাম হোসেন শরীফ.
কুমিল্লার চৌদ্দগ্রামে রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছে প্রাণীসম্পদ বিভাগ। সোমবার সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ জেনারেল হসপিটালের পাশে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. লাভলু মিয়া, এআই টেকনিশিয়ান মো. ফারুক হোসাইন শামীম, উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সবুজ।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন বলেন, উপজেলার বিভিন্ন পয়েন্টে ঈদ পর্যন্ত স্টল বসিয়ে বাজার থেকে কম মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় করা হবে। এটা স্বল্প আয়ের মানুষের জন্য একটি ভালো উদ্যোগ।