
কক্সবাজার জেলা প্রতিনিধি.
কক্সবাজার-পেকুয়া-১ আসনের নির্বাচিত এমপি ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সালাহউদ্দিন আহমদ-এর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চকরিয়া উপজেলা থেকে পৃথক করে ৭টি ইউনিয়ন নিয়ে “মাতামুহুরী উপজেলা” গঠনের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।মাতামুহুরী উপজেলার অন্তর্ভুক্ত ৭টি ইউনিয়ন হলো— শাহারবিল, ভেওলা মানিকচর, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, কোনাখালী, ঢেমুশিয়া ও বদরখালী।আজ থেকে প্রায় ২৫ বছর আগে মাতামুহুরী উপজেলা গঠনের লক্ষ্যে এটিকে সাংগঠনিক উপজেলা ঘোষণা দিয়ে বিএনপির সবগুলো কমিটি সাজানো হয়।এছাড়া হারবাং ইউনিয়ন থেকে পৃথক করে “উত্তর হারবাং ইউনিয়ন”, বরইতলী ইউনিয়ন থেকে পৃথক করে “পহরচাঁদা ইউনিয়ন” এবং ডুলহাজারা ইউনিয়ন থেকে পৃথক করে “মালুমঘাট ইউনিয়ন” গঠনের কাজও শুরু হয়েছে।এলাকাবাসীর বিশ্বাস, সালাহউদ্দিন আহমদ তাঁর দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। স্থানীয় জনগণ আশা প্রকাশ করেছেন, তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির চেয়েও বেশি উন্নয়ন চকরিয়া-পেকুয়ায় বাস্তবায়িত হবে।