
তালতলা এলাকায় শেরপুরগামী সীমান্ত পরিবহনের একটি বাস ও ময়মনসিংহগামী একটি সিএনজির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই প্রায় ছয় থেকে সাতজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে।দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি থানা হেফাজতে নেওয়া হয়েছে।