
মোঃমোস্তাফিজুর রহমান,পীরগঞ্জ(ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে এএসআই শহিদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।থানা পুলিশের বরাত দিয়ে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি রোববার গভীর রাতে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া নামক এলাকায় পুলিশের একটি টিম আসামি ধরতে অভিযান পরিচালনা করে। অভিযানে একজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলা হয়। এ সময় এএসআই শহিদুল ইসলাম অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানা পুলিশের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।