
মোঃ জাকির হোসেন.
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় থানার এসআই মোঃ আমিরুল ইসলাম ও পিএসআই রায়হান উদ্দিন নোমান সঙ্গীয় ফোর্সসহ কোম্পানীগঞ্জ থানাধীন ০১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বুড়দেও এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানকালে ৪৩ বোতল ভারতীয় AC BLACK মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৪ হাজার ৬০০ টাকা। এ সময় অবৈধ মাদক ব্যবসায়ী রাজু আহমেদ (২৫)–কে আটক করা হয়। তিনি আহসান মন্ডলের পুত্র, স্থায়ী ঠিকানা চন্ডিপুর, থানা পত্নীতলা, জেলা নওগাঁ এবং বর্তমানে শিলের ভাঙ্গা, থানা কোম্পানীগঞ্জ, জেলা সিলেট এলাকায় বসবাসরত।এ ঘটনায় ধৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।