
কমল হোসেন,আএাই প্রতিনিধি.
নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি), উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলাম-এর সভাপতিত্বে সভায় রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে 'জুলাই জাতীয় সনদে' বর্ণিত ৩০টি বিষয়ের ওপর গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে:নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।দুই কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ।প্রধানমন্ত্রীর মেয়াদ ও বিচার বিভাগের স্বাধীনতা।সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ।সভায় উপস্থিত কর্মকর্তারা এবং সাংবাদিকবৃন্দের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূল পর্যায়ে গণভোটের প্রচারণার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্র কাঠামো সংস্কারের এই মহতী উদ্যোগ সফল করতে সকলের সচেতনতা কাম্য।