
মানিকগঞ্জ প্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.
ফাওজুল কবির খান মানিকগঞ্জে বলেন যদি কেউ নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। ১৯শে জানুয়ারি ২০২৬ ইং সোমবার বিকাল ৩ঃ৩০মি মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান,মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম। মত বিনিময় ও প্রচারণার সভায় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।আজ মানিকগঞ্জে হ্যা - না গণভোটের বিষয়ে গণসচেতনামূলক প্রচার কার্যক্রমে ১১টি দিকনির্দেশনা দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান অনুষ্ঠানে বলেন এবারের নির্বাচন বিগত যেকোনো নির্বাচনের চেয়ে আলাদা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ২০২৯ সালে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও কেন ২০২৬ সালেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই প্রেক্ষাপট সকলের মনে রাখতে হবে। আমরা হাজারো প্রাণের আত্মত্যাগ ও অসংখ্য মানুষের পঙ্গুত্ববরণের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি।ভোটকেন্দ্রের প্রস্তুতি প্রসঙ্গে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। যেখানে সমস্যা আছে, সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে।গণভোটের প্রচার নিয়ে তিনি আরো বলেন, গণভোট সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তবে যারা সরাসরি নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত, তাদের 'হ্যাঁ' ভোটের প্রচারে অংশ নেওয়া ঠিক হবে না। অন্যান্য সরকারি কর্মকর্তারা প্রচারে অংশ নিতে পারবেন। তবে কেউ যদি ভোট না দিতে চান, তবে তাকে কোনরকম বাধ্য করা যাবে না।এর আগে দুপুরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকনির্দেশনার বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।