
আগামী ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দায়িত্ব গ্রহণ করতে ঢাকায় আসছেন। ঢাকায় পৌঁছানোর পর তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক মিশন শুরু করবেন।কূটনৈতিক সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে তার এই সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঢাকায় অবস্থানকালে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। একই সঙ্গে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা চালানোর সম্ভাবনাও রয়েছে।রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অগ্রাধিকার দেবেন বলে জানা গেছে।