
জামালপুর প্রতিনিধি.
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামীম অন্যের স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে রাত আনুমানিক ৯টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামে এক ব্যক্তির বাড়িতে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় এলাকাবাসী তাকে আটক করে। এ সময় জনতার মাঝে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা তাকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখে।পরবর্তীতে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতা মিস্টার গাজী এবং বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সুজন মেম্বার ঘটনাস্থলে যান। তাদের উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গেছে।ওই নারীর একটি তিন বছর বয়সী পুত্রসন্তান রয়েছে। বর্তমানে নারী ও তার সন্তান বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি শামীমের বাসায় অবস্থান করছেন বলেও স্থানীয়দের দাবি।এদিকে স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে ওই ছাত্রদল নেতা দলীয় পরিচয় ব্যবহার করে থানা, উপজেলা ও ভূমি অফিসসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। অভিযোগকারীদের ভাষ্যমতে, কোনো দৃশ্যমান ব্যবসা বা পেশা না থাকা সত্ত্বেও তিনি সম্প্রতি নতুন মোটরসাইকেলসহ আইফোন ও স্যামসাং এস২৫ আল্ট্রার মতো দামী মোবাইল ফোন ব্যবহার করছেন, যা জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে।বকশীগঞ্জবাসীর পক্ষ থেকে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত, জেলা ছাত্রদল এবং উপজেলা বিএনপির কাছে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। স্থানীয়দের মতে, কতিপয় ব্যক্তির কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।এ বিষয়ে অভিযুক্ত জুবাইদুল ইসলাম শামীমের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। একইভাবে উপজেলা ছাত্রদল ও উপজেলা বিএনপির পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।